মহাদেব বাবু বলেন গত বছর তাদের অঙ্কণ প্রতিযোগিতায় পাঁচ শতাধিক প্রতিযোগী উপস্থিত ছিলো, আর বর্তমান বছরে এই অঙ্কণ প্রতিযোগিতায় ৭৫০ জন প্রতিযোগী অংশ নিয়েছে, এবং এদের মধ্যে থেকে কৃতিদের সর্বভারতীয় অঙ্কণ প্রতিযোগিতায় পাঠানোর ব্যবস্থাও তাঁরা করবেন। অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকা ছিলেন বাচিক শিল্পী তথা অভিনেতা সতিনাথ মুখোপাধ্যায়। এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে উপস্থিত সকল প্রতিযোগীদের সঙ্গে তাদের অভিভাবক-অভিভাবিকারাও যথেষ্টই উত্সাহী ছিলেন। (ছবি সঞ্জয় মুখার্জ্জী)

