Site icon Sambad Pratikhan

মেদিনীপুরে ভোট প্রচার শুরু দুই শিবিরের

Advertisements

অভিষেক চক্রবর্তী, মেদিনীপুরঃ  ভোটের নির্ঘণ্ট ঘোষণার রাত পোহাতে না পোহাতেই ভোট প্রচারে নেমে পড়ল যুযুধান দুই শিবির। একদিকে তৃণমূল অপরদিকে বিজেপি পিছিয়ে নেই কোন পক্ষই। সোমবার সকাল থেকেই মেদিনীপুর শহরের বিভিন্ন জায়গায় দেওয়াল লিখন শুরু করল তৃণমূল বিজেপি দুই শিবিরই। রাজ্যের শাসক শিবিরের লক্ষ্য কেন্দ্র থেকে বিজেপি সরকারকে উৎখাত করা অন্যদিকে বিজেপির লক্ষ্য রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে বিজেপি বিরোধী ফেডারেল ফ্রন্টকে লোকসভা নির্বাচনে পর্যুদস্ত করা। দুই শিবিরে লক্ষ্যমাত্রা স্থির, আর সেই লক্ষ্য পূরণে ভোট যুদ্ধের ময়দানে প্রথম দিন থেকেই নেমে পড়ল দুই শিবির। (ছবি অভিষেক চক্রবর্তী)

Exit mobile version