মৃৎশিল্পীরা ব্যস্ত সরস্বতী প্রতিমা তৈরিতে

20190131wa0000পল মৈত্র, দক্ষিন দিনাজপুরঃ প্রতিবছরের ন্যায় এবারো মাঘ মাসের পঞ্চমী তিথিতে অনুষ্ঠিত হবে বিদ্যার দেবী সরস্বতী পূজা। পূজা উপলক্ষে শীতকে উপেক্ষা করে প্রতিমা তৈরিতে ব্যস্ত দক্ষিন দিনাজপুর জেলার মৃৎশিল্পীরা। আর ৯ দিন বাদে জ্ঞানের আলো ছড়াতে আসবেন বিদ্যার দেবী মা সরস্বতী। তাই মৃৎশিল্পীদেরও বিশ্রামের সময় নেই। দিনরাত প্রতিমা তৈরিতে ব্যস্ত তারা। জেলার শহরের পালপাড়ায় মৃৎশিল্পীরা তৈরি করছে ছোট-বড় বিভিন্ন আকারের প্রতিমা। খড় ও মাটি দিয়ে তৈরি প্রতিমার গায়ে দেয়া হচ্ছে মাটির প্রলেপ। চলছে রোদে শুকিয়ে রঙ ও অলঙ্কার পরানোর কাজ। দক্ষিন দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের মৃৎশিল্পী জয় পাল জানান,  সারা বছরই বিভিন্ন প্রতিমা তাঁরা তৈরি করেন। আগামী ১০ ফেব্রুয়ারি সরস্বতী পূজা। এ উপলক্ষে সরস্বতীর প্রতিমা বানাচ্ছি। এক একটি প্রতিমা ২০০ টাকা থেকে ৮ হাজার টাকায় বিক্রি করা হবে। অনেকেই তাদের পছন্দ মতো প্রতিমার অর্ডার দিচ্ছেন। আপাতত মৃৎশিল্পীদের কর্ম ব্যস্ততা তুঙ্গে আর ৯ দিন বাদে বিদ্যার দেবীর আরাধনায় নতজানু থাকবে সকলে।(ছবি-পল মৈত্র)

 

 

 

 

error: Content is protected !!

Discover more from Sambad Pratikhan

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading