নিজস্ব সংবাদদাতা: এই মুহূর্তে কলকাতার দুর্গাপুজোকে কেন্দ্র করে যে কটি শারদ সম্মান চালু আছে, তাঁদের মধ্যে অন্যতম প্রধান অ্যাডলিংকের ব্যবস্থাপনায় দোকানিয়ার নিবেদন এবং পাওয়ারড বাই দশভূজা সম্মান। এই বছর দশভূজা সম্মান শুধুমাত্র কলকাতা নয় এই বছর দশভূজা সম্মান পা রেখেছে কলকাতা সন্নিহিত জেলা হাওড়াতে। এই বছর কলকাতা উত্তর, সল্টলেক এবং হাওড়ার মোট ১৫ টি পুজোকে নিয়ে প্রথম পর্বের বিচার প্রক্রিয়া হয়ে গেলো।
এই বছর বিচারক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী, অভিনেত্রী শিল্পী চক্রবর্তী, অভিনেত্রী কল্যাণী মন্ডল, নাট্য ও চিত্র অভিনেতা চন্দন সেন।
আগামীকাল এই দশভূজা সম্মানের দ্বিতীয় পর্যায়ের বিচারে কলকাতা দক্ষিণ ও বেহালার নির্বাচিত পুজোগুলিকে বিচার করে এই বছরের সেরার সেরা নির্বাচিত করা হবে কলকাতা ও হাওড়ার মধ্যে। উল্লেখ করা যায় কলকাতার শারদ উৎসবের এই মুহূর্তের সেরা সম্মান দশভূজা সম্মানের গর্বিত অন্তর্জাল সহযোগী সংবাদ প্রতিখন
