Site icon Sambad Pratikhan

সমাজের সকলের পাশে থাকার অঙ্গীকারে জন্ম নিলো “মা এর স্বপ্ন”

Advertisements

নিজস্ব সংবাদদাতা, হুগলি: সমাজের সকলের পাশে থাকার অঙ্গীকার নিয়ে পথ চলা শুরু করলো কমলাবালা মুখার্জী এবং চিত্রা মুখার্জী স্মৃতিরক্ষা কমিটির “মা এর স্বপ্ন”। সম্প্রতি হুগলি জেলার অন্যতম প্রসিদ্ধ শহর শেওড়াফুলি থেকে আনুষ্ঠানিক ভাবে পথ চলতে শুরু করলো দীপঙ্কর মুখোপাধ্যায় ও সঞ্জয় মুখোপাধ্যায়ের স্বপ্নের সংগঠন “মা এর স্বপ্ন”।

লোকচক্ষুর অন্তরালে থেকে সঞ্জয় মুখোপাধ্যায় এবং ‘মা এর স্বপ্ন’র আর এক অন্যতম কারিগর দীপঙ্কর মুখোপাধ্যায় এই দুজন তাঁদের নিজেদের মা (কমলাবালা মুখার্জী এবং চিত্রা মুখার্জী) এর স্বপ্নকে বাস্তবায়িত করে তুলতে এদিন সমাজের তিনজন বিশেষ মানুষদের হাতে সামান্য আর্থিক সাহায্য এবং তাঁদের জীবনের চলার পথকে সুগম করতে নিজেদের সীমিত ক্ষমতার মধ্যে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে বার্তা দিলেন, ‘ইচ্ছা থাকলে উপায় হয়’।

আন্তরিকতায় মোড়া অনাড়ম্বর এই অনুষ্ঠান স্বার্থক হয়ে উঠেছিল বিশিষ্ট গুণী মানুজনের উপস্থিতিতে। উপস্থিত ছিলেন বিশিষ্ট ডাক্তার শুভাশীষ চক্রবর্তী রায়চৌধুরী, স্থানীয় বৈদ্যবাটি পৌরসভার কাউন্সিলার মহুয়া ভট্টাচার্য্য, বিশিষ্ট গীতিকার ও সুরকার জয়ন্ত পাঠক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এদিন এই উপলক্ষে কমলাবালা মুখার্জী এবং চিত্রা মুখার্জী স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে একটি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। “মা এর স্বপ্ন”র পক্ষে দীপঙ্কর মুখোপাধ্যায় বলেন তাঁরা সমাজের সকল স্তরের মায়েদের সঙ্গে সকল মানুষের সঙ্গে থেকে আগামীতে সকল রকম সামাজিক কাজে নিজেদের নিয়োজিত করবেন।

Exit mobile version