Site icon Sambad Pratikhan

বিজেপিষড়যন্ত্রের বিরুদ্ধে চুঁচুড়ায় পথসভা করলো তৃণমূল কংগ্রেস

Advertisements

শুভদীপ দে, হুগলি: হুগলি চুঁচুড়া ঘড়ির মোড়ে ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক ষড়যন্ত্র, ও কুৎসামুলক রাজনীতির প্রতিবাদে এবং চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের ওপর হামলার বিরুদ্ধে এবং কেন্দ্রীয় সরকারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক বিরাট জনসভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন শ্রীরামপুর লোকসভার সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ জেলার তৃণমূল কংগ্রেসের বহু নেতৃত্ববৃন্দ কর্মী ও সদস্যরা। ছিঃ বিজেপি ছিঃ স্লোগান দিয়ে তৃণমূল  কংগ্রেসের কর্মী ও সমর্থকরা ধিক্কার জানাতে পারে থাকে ভারতীয় জনতা পার্টির সকল নেতৃত্ববৃন্দকে। চুঁচুড়া ঘড়ির মোড়ে এই জনসভায় শ্রীরামপুরের সাংসদ বলেন দল পরিষ্কার বলে দিয়েছে কেউ যদি অন্যায় করে তার দায়িত্ব তার নিজের কারণ দল তাকে কোন অন্যায় করতে বলেনি। তারা নিজেরাই এটা প্রমাণ করবে।

তৃণমূল কংগ্রেস অনেক স্বার্থত্যাগের মধ্যে দিয়ে আজ এই জায়গায় এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক লড়াই এর মধ্য দিয়ে আজ এই জায়গায় এসেছে। যদি কেউ অন্যায় করে থাকে অন্যের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে আইন আইনের পথেই চলবে। আইন সবাই মানবে, আমরাও মানবো। স্বর্ণকারের টুকটাক কামারের এক ঘা। এছাড়াও তিনি আরো বলেন বাংলার মানুষের চোখের নয়নের মনি যাকে বিশ্বাস করে যার উপর ভরসা করে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েক দিন ধরে নিঃসন্দেহে পশ্চিমবাংলায় রাজনৈতিক বিশৃংখলার বাতাবরণ তৈরি করার চেষ্টা করা হচ্ছে সেটাও কিন্তু আমরা রুখতে জানি কিভাবে রুখতে হয় সেটাও দেখিয়ে দিতে পারি। প্রত্যেকেরই বাক স্বাধীনতা আছে বাক স্বাধীনতায় কথা বলবেন। যারা শালীনতা ছাড়িয়ে যাবে তাদের রাজনৈতিকভাবে কিভাবে যোগ্য জবাব দিতে হয় সেই যোগ্য জবাব দিতে তৃণমূলের প্রতিটি কর্মী জানেন। কারন তৃণমূলের কর্মীরা লড়াই করে মাটি থেকে আজ এখানে উঠে এসেছে তৃণমূলের কর্মীরা এমনি আসেনি অনেক লড়তে লড়তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থেকে থেকে আজ লড়াই করতে করতে আমরা এসেছি। আমরা মোদির নামে ভোট চেয়ে এখানে আসিনি।

Exit mobile version