Site icon Sambad Pratikhan

প্রকৃতি সংরক্ষণ দিবসের প্রাক্কালে সচেতনতা পদযাত্রা গোটু প্রাথমিক বিদ্যালয়ের

Advertisements

নিজস্ব সংবাদদাতা, হুগলি: বায়ূদূষণের মাত্রাকে দূর করে সুস্হ এবং সুন্দর পরিবেশ গড়তে বিশেষ উদ্যোগ নিল সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের গোটু প্রাথমিক বিদ্যালয়। স্কুলের ছাত্রছাত্রীদের প্লাস্টিক বর্জন করে পরিবেশকে দূষণমুক্ত করার আবেদন রেখে আঁকা প্রতিযোগিতারও আয়োজন করা হয়।

অভিভাবকদের দিয়ে স্কুল চত্বরে বৃক্ষরোপন অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করে। এছাড়া গ্রামের অধিবাসীদের এ বিষয়ে বিশেষ সচেতনতাবোধ জাগাতে পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রায় স্কুলের শিক্ষক-শিক্ষিকা,  ছাত্রছাত্রী এবং স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধিরাও পা মেলান।

Exit mobile version