Site icon Sambad Pratikhan

সমকাল ও বিবৃতির সুবর্ণজয়ন্তী  উৎসব শুরু

Advertisements

শ্যামল কুমার সিনহা,হুগলি: হুগলির সদর শহর চুচুঁড়া  হতে  প্রকাশিত সমকাল ও বিবৃতি পত্রিকার তিন দিনের সুবর্ণজয়ন্তী  উৎসব শুরু হলো চুচুঁড়া রবীন্দ্র ভবনে। আমরা জানি লিটল ম্যাগাজিন সামাজিক দায়বদ্ধতাকে অস্বীকার করে না, মানুষের প্রতিনিয়ত সংগ্রামের প্রতি শ্রদ্ধাশীল এবং সুস্হ সংস্কৃতির আনন্দে সৃষ্টিশীল।

লিটল ছোট হলেও প্রতিক্রিয়া কিন্তু ব্যাপক। এই লিটল ম্যাগাজিন উৎসব চলবে রবিবার পর্য্যন্ত। সমকাল ও বিবৃতি ৫০ সংখ্যাটি প্রকাশ করলেন ডঃ পবিত্র সরকার।

এছাড়াও মঞ্চে উপস্হিত ছিলেন লিটল ম্যাগাজিন লাইব্রেরির কর্ণধার সন্দীপ দত্ত, কবি অরুণকুমার চক্রবর্তী, বইমেলা কমিটির সভাপতি নরেন দে, শিল্পী শৈলেন নন্দীসহ বিশিষ্ট জনেরা।

Exit mobile version