২১জুন আন্তর্জাতিক যোগ দিবস পালনের প্রস্তুতি চলছে সর্বত্র। এবছর হুগলীর কাপাসডাঙায় কেন্দ্রীয়ভাবে যোগ দিবস পালিত হবে। যার দ্বারা আচরণে ও অনুভবে সাম্য প্রতিষ্ঠা হতে পারে তারই প্রস্তুতি চলছে। চুচুঁড়ার ভগবতীডাঙা অ্যাথলেটিক ক্লাবে করো যোগ রহো নীরোগ এই শ্লোগান নিয়েই যোগের ক্লাস চলছে।
যোগ দিয়েছেন সত্তরোর্ধ মানুষ। গত দু বছর করোনা আবহে ব্যায়াম কিছুট স্তিমিত থাকলেও এবারের যোগ দিবসে হুগলীর কাপাসডাঙায় যোগ দেবেন তারা। যারা যোগ ব্যায়াম করছেন তারাই বলছেন সব শ্রেণী, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, রুচি, মত ও পথ-সর্বত্র সমদৃষ্টি অভ্যাস করানোই যোগের সব থেকে বড় কথা।

