Advertisements
নিজস্ব সংবাদদাতা, পশ্চিম বর্ধমান: পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত দুর্গাপুরের মেঘনাদসাহা স্কুলে এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে মাস্ক, জল, পেন, ও চকলেট বিতরণ করা হয় ন্যাশানাল হিউম্যান রাইটস এন্ড অ্যান্টি কোরাপশন বিঊড়ো ও স্বেচ্ছাসেবী সংস্থা আকাশ তরীর পক্ষ থেকে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন” দুর্গাপুর আকাশ তরী” ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক অভিজিৎ দাস, জেলা সভাপতি অসিত বরণ অধিকারী, কার্যকরী সভাপতি সঞ্জয় সাহু,সহ সভাপতি আশা দাস, পঙ্কজ দাস, সুতপা চক্রবর্তী, চুমকি সাহা, সঞ্জয় সাহা, তুহিন অধিকারী সমেত আরো সদস্যগণ। উপস্থিত ছিলেন দুর্গাপুর বিজোন থানার দায়িত্বপ্রাপ্ত আই সি।
