Site icon Sambad Pratikhan

৩৬২ জন ছাত্র ছাত্রীদের মধ্যে সবুজ সাথীর সাইকেল বিতরণ

Advertisements

রবি রায়, জলপাইগুড়ি:  বুধবার রাজগঞ্জ ব্লকের সাহুডাঙ্গী হাট পিকে রায় হাই স্কুলের নবম শ্রেনীর এই সাইকেল দেওয়া হয়। আজ পড়ুয়াদের হাতে সবুজ সাথীর সাইকেল তুলে দিলেন তৃণমূল কংগ্রেসের রাজগঞ্জ ব্লক সভাপতি বিধান রায়। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ চৌধুরী বলেন, রাজ্য সরকারের সবুজ সাথী প্রকল্পের অঙ্গ হিসেবে আজ সপ্তম পর্যায়ে নবম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের সাইকেল বিতরণ করা হলো।

আমাদের বিদ্যালয়ে কয়েক কিলোমিটার দূর থেকে ছাত্র-ছাত্রীরা আসে। সাইকেল গুলো পেয়ে ছাত্রী-ছাত্রীদের অনেক সুবিধা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজগঞ্জ ব্লক সভাপতি বিধান রায়, বিন্নাগুড়ি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের এসসি এসটি ওবিসি সেলের অঞ্চল সভাপতি অর্জুন দাস সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকারা।

Exit mobile version