Site icon Sambad Pratikhan

হুগলিতে মাধ্যমিকের ছাত্রী নিখোঁজ

Advertisements

তাপস মণ্ডল, হুগলি: বন্ধুর বাড়িতে যাওয়ার পথে নিখোঁজ মাধ্যমিকের ছাত্রী। চাঞ্চল্য হুগলীর কাপাসডাঙ্গায়। স্থানীয় ও পরিবার সূত্রে খবর, চুঁচুড়া থানার ২নম্বর কাপাসডাঙ্গার দম্পতি আশিক ও দিপালী বর্মনের দুই মেয়ের মধ্যে বড় মেয়ে নির্জ্জ্বলা বর্মন কাপাসডাঙ্গা সতীন সেন বিদ্যাপীঠের মাধ্যমিকের ছাত্রী। আশিকবাবু বাড়ি বাড়ি রান্নার কাজ করেন। দিপালীদেবী পরিচারিকার কাজ করেন। মঙ্গলবার সকালে বাবা-মা দুজনেই কাজে বেড়িয়ে গেলে নির্জ্জ্বলা সকাল পৌনে ৮টা নাগাদ মাকে বন্ধুর বাড়ি যাচ্ছে বলে বেড়িয়ে যায়। মাকে জানায় বন্ধুর বাড়িতে সাজেশন নিয়ে বাড়ি ফিরবে সে। এরপর বিদ্যালয়ে টেষ্ট পরীক্ষা দিতে যাবে। কিন্তু তারপর আর ঘরে ফেরেনি সে।

পরীক্ষায় অনুপস্থিত হওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষই তাঁর পরিবারের সাথে যোগাযোগ করে। এরপর বিদ্যালয়ের সহযোগীতায় বুধবার রাতে চুঁচুড়া থানায় এফআইআর দায়ের হয়। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

Exit mobile version