Site icon Sambad Pratikhan

ভারত বন্ধের সমর্থনে এআইবিওসি

Advertisements

নিজস্ব সংবাদদাতা: আগামী ২৭ সেপ্টেম্বর ২০২১ সম্মিলিত কিষাণ মোর্চার ডাকা ভারত বন্ধের পক্ষে সমর্থন জানিয়েছে অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশন সহ ব্যাংকিং শিল্পের শীর্ষ ট্রেড ইউনিয়ন গুলি। এ প্রসঙ্গে সংবাদ প্রতিখনকে দেওয়া এক বিশেষ সাক্ষাত্‍কারে অল ইন্ডিয়া ব্যাংক অফিসার্স কনফেডারেশনের রাজ্য সম্পাদক সঞ্জয় দাস বলেন, তাঁরা তাঁদের সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারকে সংসদে পাস হওয়া তিনটি কৃষি আইন বাতিল করার আহ্বান জানাচ্ছে কারণ এটি কৃষক বিরোধী এবং এটি দেশজুড়ে কৃষকদের উত্তেজিত করেছে। উলেক্ষ্য, সম্মিলিত কিষাণ মোর্চার দ্বারা উত্থাপিত অন্যান্য দাবিগুলি হল- ফসলের ন্যায্য মূল্যের নিশ্চয়তা, ডিজেল, সার, বিদ্যুৎ এবং অন্যান্য কৃষি উপকরণের মূল্য কমাতে হবে,  বিদ্যুৎ বাতিল (সংশোধন) বিল এবং নতুন শ্রম কোড বাতিল এবং মূল্য বৃদ্ধি এবং মুদ্রাস্ফীতি রোধ করা।

Exit mobile version