Site icon Sambad Pratikhan

কল্যাণীতে ঈদের নামাজ

Advertisements

নিজস্ব সংবাদদাতা: ইসলাম ধর্মের মানুষদের জন্য বছরে দুইটি বড় আনন্দের উৎসব হলো পবিত্র ঈদ। তার মধ্যে করোনাকালীন সময়ে ঈদ উল ফিতর পার হয়ে গিয়েছে। আজ করোনাকালীন সময়ের মধ্যে ভারত বাংলাদেশ সহ বিভিন্ন দেশে পালিত হলো ঈদ উল আযহা। ঈদ-উল-আযহা মানেই কুরবানির ঈদ। কারণ এই দিনে মানুষ তাদের প্রিয় পশুকে বা প্রাণীকে কুরবানি দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করেন। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের গবেষক ফারুক আহমেদ জানান, কোভিড বিধিনিষেধ মেনেই ২১ জুলাই ২০২১ বুধবার ঠিক সকাল সাত টায় এবং সাড়ে সাতটায় কল্যাণী স্টেডিয়ামের সামনে ঈদ উল আযাহা (বক্ রি ঈদ্)-এর নামাজ অনুষ্ঠিত হয়। দুটো জামাতে নামাজ সম্পূর্ণ হয়। কল্যাণীর সকল মুসলিম ভাইরা নির্দিষ্ট সময়ের পূর্বেই কাতারে সামিল হওয়ার জন্য আসেন এবং ঈদ উল আযাহা তথা কুরবানি ঈদের নামাজ আদায় করেন কোভিড বিধিনিষেধ মেনেই।

Exit mobile version