Site icon Sambad Pratikhan

মানবদেহে সপ্তম চক্র এবং জ্যোতিষের সম্পর্ক

Advertisements

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন জ্যোতিষ বিশ্বেশ্বর ব্যানার্জী-জ্যোতিষরত্ন, ডিপ্লোমা ইন কৃষ্ণমূর্তি পদ্ধতি:    আজকের আলোচনার বিষয় মানবদেহে সপ্তম চক্র এবং এর সঙ্গে জ্যোতিষের সম্পর্ক আমাদের মানবদেহে মোট সাতটি চক্র রয়েছে যথা মাথার মাঝখানে যেখানে ব্রহ্মতালু রয়েছে সেখানে থাকে সহস্রার চক্র এই চক্রকে নিয়ন্ত্রণ করে শনিদেব এই চক্রের রঙ নীল বা আকাশি,এরপর দুটি চোখ এবং ভ্রুর মাঝখানে যেখানে বলা হয় তৃতীয় নেত্র বা নয়ন বলা হয় মানুষের সেখানে থাকে আজ্ঞা চক্র এই চক্রকে নিয়ন্ত্রণ করে শুক্র এই চক্রের রঙ সাদা এরপর অনাহত চক্র থাকে আমাদের হৃদয়ে বুকের বাঁ দিকে এই চক্রের রঙ সবুজ এই চক্রের নিয়ন্ত্রণকারী গ্রহ  বুধ এরপর যে চক্র আছে সেটি হল মণিপুরী চক্র এই চক্রের অবস্থান নাভি থেকে দু আঙুল ওপরে এই চক্রের রঙ হলুদ এই চক্রকে নিয়ন্ত্রণ করে বৃহস্পতি। এরপর যে চক্রটি আছে সেটি হল স্বাধিষ্ঠান চক্র এই চক্রকে নিয়ন্ত্রণ করে চন্দ্র এই চক্রের রঙ সাদা  এই চক্রের অবস্থান আমাদের যেখানে  যৌনাঙ্গ থাকে সেখান থেকে দু আঙুল ওপরে এই চক্রের অবস্থান।শেষ যে চক্রটি থাকে তার নাম মূলাধার সেটি থাকে আমাদের যে মলদ্বার এবং যৌনাঙ্গের মাঝখানে এর অবস্থান এই চক্রকে নিয়ন্ত্রণ করে মঙ্গল।

জ্যোতিষ সংক্রান্ত যে কোন লেখার বিষয়ে আমাদের সংবাদ মাধ্যম কোনরূপ দায়ী নয়।  

Exit mobile version