জানা যায় যোগাযোগের অভাবে অন্য বিদ্যালয় গুলি খবর পায়নি। এই বিজ্ঞান বিষয়ক প্রতিযোগিতার আহ্বায়ক দয়ানন্দ দেববর্মার চরম গাফিলতির কারণে এমনটা হয়েছে বলে ধারণা সকলের। বক্তব্য রাখতে গিয়ে উদ্বোধক চন্দন ভৌমিক বলেন ৯৫ টি বিদ্যালয় এর মধ্যে মাত্র তিনটি বিদ্যালয় অংশগ্রহণ করেছে, যা খুবই দুঃখের বিষয়, তাতে করে সরকারের আসল উদ্দেশ্য সফল হবে না। সব মিলিয়ে চরম অব্যবস্থাপনার মধ্য দিয়েই সম্পূর্ণ হলো জেলাভিত্তিক বিজ্ঞান বিষয়ক নাটক ও আলোচনা চক্র।
