এর সঙ্গে সকালে উঠে ইষৎ উষ্ণ গরম জল পান করতে পারেন, এতে শরীরের বর্জ্য পদার্থ বেরিয়ে যাবে এবং এর সঙ্গে প্রানায়াম করুন। বাঁ নাক চেপে ডান নাক দিয়ে শ্বাস নিন বাঁ নাক দিয়ে ছাড়ুন এটাকে বলে সূর্য্যভেদী প্রানায়াম এবং ডান নাক চেপে বাঁ নাক দিয়ে শ্বাস নিন ডান নাক দিয়ে ছাড়ুন এটাকে বলে চন্দ্রভেদী প্রানায়াম। এরপর কপালভাতি করুন জোড়ে নাক দিয়ে শ্বাস ছাড়ুন পেটটা নাভির দিকে ঢোকান এবং সবশেষে ভসত্রিকা প্রানায়াম মুখ দিয়ে জোরে শ্বাস নিন নাক দিয়ে ছাড়ুন। এছাড়াও একটা করে লেবু খান প্রতেকদিন। মোসাম্বী লেবু এবং পাতিলেবু ভাতের পাতে এবং আমলকি খান ইমিউনিটি বাড়বে। এবং সর্বোপরি মাস্ক ব্যবহার করুন রাস্তায় বেরোলে এর সঙ্গে অতি অবশ্যই স্যানিটাইজার ব্যবহার করুন এবং শারীরিক দূরত্ব বজায় রাখুন, তবেই করোনাকে প্রতিহত করা যাবে নচেৎ নয়। সতর্ক থাকুন সুস্থ থাকুন, অযথা প্যানিকগ্রস্ত হবেন না, বা গুজবে কান দেবেন না।
