গণেশ সিং বলেন, রাজ্য প্রশাসনের কাছে ওনারা আবেদন করেছেন যদি অন্তত অক্সিজেন এর কিছুটা ব্যবস্থা করে দেওয়া যায় তাদের এই সেন্টারে, তাহলে কোভিড আক্রান্তরা আরো কিছুটা সুবিধা পাবে তাদের দৈনন্দীন জীবনে ফিরে আসতে এবং তিনি আরও বলেন তাঁর তাঁদের এই সেন্টারে একসঙ্গে ১৫ জন কোভিড আক্রান্ত কে এই সেন্টারে থেকে সুস্থ হতে সহায়তা করতে সক্ষম হবেন তাঁরা। উল্লেখ করা যেতে পারে, বৈদ্যবাটি শহরে চৌমাথা স্পোর্টিং ক্লাব তাদের জন্মলগ্ন (১৯৬৩সাল) থেকেই খেলাধুলা, সাংস্কৃতিক চর্চার পাশাপাশি সমানভাবে সমাজসেবার কাজও করে চলেছে। চৌমাথা স্পোর্টিং ক্লাব এই মুহূর্তে তাঁদের দুটি অ্যাম্বুলেন্সের মধ্যে একটিকে ইতিমধ্যেই কোভিড রোগীদের সেবায় নিয়োজিত করেছেন বলে জানান গণেশ বাবু।
স্থানীয় বিধায়ক অরিন্দম গুইন বলেন, সমাজের সকল স্তরের মানুষের পাশে এই ভাবেই সকল ক্লাব, সংগঠনের এগিয়ে আসা উচিত। তিনি চৌমাথা স্পোর্টিং ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, তাঁরা অক্সিজেন ও বেড সরবরাহ করে এই আইসোলেশন সেন্টারকে যথাযোগ্য করে তুলতে সহায়তা করবেন।
