Site icon Sambad Pratikhan

‘দি লিটল সিক্রেটস টু বিগ জয়’-অলকানন্দা প্রামানিক

Advertisements

বইপোকা: অলকানন্দা প্রামানিক। পেশায় একজন তথ্য-প্রযুক্তি বিশারদ। তিনি এমন একজন মহিলা যিনি একাধারে কবি, গল্পকার, যাঁর কলম কথা বলে, শব্দ নিয়ে রীতিমত কাঁটাছেঁড়া করতে ভালবাসেন; যিনি মানসিক শান্তি খুঁজে পেতে রং তুলি হাতে তুলে নেন, অবসরে সঙ্গীত যাঁকে কাজে প্রেরণা যোগায়, সেই অলকানন্দা প্রামানিক কিছুদিন আগে প্রকাশ করে ফেলেছেন তাঁর দ্বিতীয় গল্প সংকলন, ‘দি লিটল সিক্রেটস টু বিগ জয়’। অলকানন্দা তাঁর আবেগ, কল্পনা এবং অভিজ্ঞতা গুলোকে গল্পের আকারে লিখতে পছন্দ করেন আর তারই প্রতিফলন দেখা যায় ‘দি লিটল সিক্রেটস টু বিগ জয়’ এ থাক ২৫ টি ছোট গল্পে। এছাড়াও এই বইটিতে রয়েছে ৩০টি উদ্ধৃতি এবং ১ টি কবিতা যেগুলি  লেখিকার অভিজ্ঞতাকে সুন্দরভাবে ব্যক্ত করে। মনুষ্য জীবন নানান ঘটনা সমূহে আবৃত,  তারই এক অনন্য উপস্থাপনা হল এই বইটি। লেখিকার অনাবিল লেখন শৈলী বিশেষভাবে উল্লেখ্য। প্রচ্ছদে রয়েছে এক অন্য স্বাদের ছোঁওয়া। অলকানন্দার প্রেরণা মূলক জীবন দর্শন এই বইয়ের মাধ্যমে এক অমুল্য উপহার হিসেবে উঠে এসেছে। পাঠকবর্গের কাছে লেখিকার আবেদন মনকে নাড়া দেয়।

Exit mobile version