Site icon Sambad Pratikhan

আমাকে কালো পতাকা দেখানো হয়েছে-রাজীব

Advertisements

সৌমাভ মণ্ডল: বসিরহাট মহকুমার বাদুড়িয়া বিধানসভার বিজেপি প্রার্থী সুকল্যাণ বৈদ্যর সমর্থনে সোমবার দুপুরে বাদুড়িয়া রথতলার একটি মাঠে প্রকাশ্য জনসভায় রাজ‍্য বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় ও বিজেপি নেত্রী পাপিয়া অধিকারী আসছিলেন, সেই সময় উত্তর ২৪ পরগণায় তাদের কালো পতাকা দেখানো হয় বলে অভিযোগ রাজীব বন্দ‍্যোপাধ‍্যায়ের। বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি আর পাপিয়াদি যখন আসছিলাম তখন কিছু লোকজন কালো পতাকা দেখাচ্ছিলো। আমার মনে হয় কালো পতাকাটা কি আসলে দুঃখের প্রতীক! মনে হয় তৃণমূলের দুঃখের দিন এসে গিয়েছে।” এদিনের এই সভায় উপস্থিত ছিলেন বসিরহাট দক্ষিণ বিধানসভার বিজেপি প্রার্থী তারকনাথ ঘোষ সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব। পাশাপাশি ষষ্ঠ দফার নির্বাচনের আজই শেষ দিনের প্রচার। সেই শেষ দিনের প্রচারেই বড়সড় চমক দিলো বিজেপি। বাদুড়িয়া বিধানসভার শতাধিক তৃণমূল নেতা, কর্মী ও সমর্থক এদিন বিজেপিতে যোগদান করে। এই যোগদান ২২শে এপ্রিলের ভোটে যথেষ্টই শক্তি যোগাবে বলে মনে করছেন বাদুড়িয়ার বিজেপি প্রার্থী সুকল‍্যাণ বৈদ‍্য।

Exit mobile version