নিজস্ব সংবাদদাতা: কোরাস আগরপাড়া সাহিত্য পত্রিকা গ্রুপের তীর্যক পত্রিকার নববর্ষ সংখ্যা প্রকাশ হলো জীবনানন্দ সভাগৃহে। নববর্ষ আসতে এখনও তিনদিন বাকি তবুও প্রকাশ হলো এই পত্রিকা। শুরুতেই বৈশাখকে আহ্বানও জানানো হলো সাংস্কৃতিক সংগঠন থেকে। জীবনানন্দ সভাগৃহ ভর্তি ছিল সাহিত্যপ্রেমীদের উপস্হিতিতে। উপস্হিত ছিলেন জাতীয় ও লালন কবি অরুণকুমার চক্রবতী, সাহিত্যিক পৃথ্বিরাজ সেন, সত্তর দশকের কবি অরুন্ধতী সেনগুপ্ত। তীর্যক পত্রিকার সম্পাদক মৃৎশিল্পী কবি জয়ন্ত পাল তাঁর কবিতাকে হাতিয়ার করে যাজ্ঞসেনী কাব্যগ্রন্থটি প্রকাশ করেন কবি সাহিত্যিকরা। কৃষ্ণ পক্ষে বসবাস কাব্যগ্রন্হ জন্য পুরস্কৃত করা হলো কবি বুলবুলি ব্যানার্জীকে, পেলেন যোগেশ চন্দ্র পাল স্মৃতি পুরস্কার।