Site icon Sambad Pratikhan

শেওড়াফুলিতে স্বেচ্ছা রক্তদান শিবির

Advertisements

শুভদীপ দে: হুগলি জেলার শেওড়াফুলিতে শেওড়াফুলি হ্যান্ডিক্যাপ্ট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত চতুর্থ বর্ষ স্বেচ্ছা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়ে গেল সম্প্রতি। এই শিবিরে প্রায় ৫০ জন স্বেচ্ছা রক্তদাতা রক্ত দান করেন।

এই শিবিরে প্রতিবন্ধী ভাই-বোনদের সঙ্গে জাতি-ধর্ম-বর্ণকে দূরে সরিয়ে রেখে সমাজের সকল স্তরের মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। উলেক্ষ্য হুগলির শেওড়াফুলির এই প্রতিবন্ধী উন্নয়ন সমিতির ব্যবস্থাপনায় সারা বছরধরেই নানা ধরনের সামাজিকও উন্নয়মনের কাজ করা হয়ে থাকে।

Exit mobile version