Site icon Sambad Pratikhan

স্বেচ্ছায় রক্তদান শিবির কোন্নগরে

Advertisements

শুভদীপ দে:  রক্তের সংকট মেটাতে কোন্নগরে স্বেচ্ছায় রক্তদান শিবির, কোন্নগর রেলবাজার সমবায় সমিতির নৈশ প্রতিরোধ বাহিনীর পরিচালনায় ও শ্রীরামপুর ওয়ার্লস হাসপাতালের সহযোগিতায় অনুষ্ঠিত হল ১৩ তম রক্তদান শিবির। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ৩টে পর্যন্ত চলে। কোন্নগর রেল বাজার প্রাঙ্গণে করোনা বিধি মেনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিন ২০ জন মহিলা সহ মোট ৬০ জন রক্ত দাতা রক্ত দান করেন। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন নৈশ প্রতিরোধ বাহিনীর সভাপতি রাম পদ দাস, সম্পাদক দুলাল কৃষ্ণ দেবনাথ, সহ-সম্পাদক নিরঞ্জন কুমার দে, বিশিষ্ট সমাজসেবী অসীম চক্রবর্তী, ঝন্টু সাহা, বিশু সামন্ত প্রমূখ। উপস্থিত ছিলেন উত্তর পাড়া থানার আইসি কানাইপুর পুলিশ ফাঁড়ির বড়বাবু অনুপ মন্ডল প্রমুখ। এদিন করোনা বিধি মেনে সকলে রক্ত দান করেন।

Exit mobile version