Site icon Sambad Pratikhan

ভোটের ময়দানে মুকুল রায়

Advertisements

নিজস্ব সংবাদদাতা: অবশেষে আবার ২০০১ এর পর ভোটে লড়ছেন মুকুল রায়। কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে ভোটে লড়বেন মুকুল রায়। আজ দিলীর বিজেপির সদর কার্যালয় থেকে ১৪৮ আসনে প্রার্থী ঘোষণা করা হয়। এর সঙ্গে সঙ্গে উত্তর ২৪ পরগনার বীজপুরের প্রার্থী হিসাবে নাম ঘোষণা করা হয়েছে মুকুল রায়ের ছেলে বিধায়ক শুভ্রাংশু রায়ের নাম। অপরদিকে আসানসোল দক্ষিণ থেকে বিজেপি প্রার্থী করেছে বিজেপির রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পালকে। তারকা প্রার্থীদের মধ্যে রয়েছেন কলকাতা ভবানীপুর থেকে অভিনেতা রুদ্রনীল ঘোষ ও বরানগর থেকে পার্নো মিত্র। বিজেপির আজকের প্রকাশিত প্রার্থী তালিকায় চৌরঙ্গী বিধানসভার প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে প্রয়াত জাতীয় কংগ্রেস নেতা সোমেন মিত্র’র স্ত্রী শিখা মিত্র’র নাম। সংবাদে প্রকাশ তাঁর নাম বিজেপির প্রার্থী তালিকায় থাকা নিয়ে শিখা মিত্র বলেন তিনি কোনও ভাবেই বিজেপির হয়ে নির্বাচনে লড়াই করতে রাজি নন।

Exit mobile version