Site icon Sambad Pratikhan

হাওড়া ও কাটিহার জংশনের মধ্যে বিশেষ ট্রেন

Advertisements

নিজস্ব সংবাদদাতা: যাত্রী ভিড় কমাতে পূর্ব রেল হাওড়া ও কাটিহার জংশন স্টেশনের মধ্যে বিশেষ ট্রেন পরিষেবা শুরু করতে চলেছে। আগামী ২০ মার্চ থেকে প্রতিদিন রাত ৯টা ২৫ মিনিটে ০৩০৩৩ হাওড়া-কাটিহার বিশেষ ট্রেন হাওড়া থেকে ছাড়বে। এই ট্রেন পরদিন সকাল ১০টায় কাটিহারে পৌঁছবে। অন্যদিকে, ২১ মার্চ থেকে প্রতিদিন দুপুর ৩টে ৩০ মিনিটে ০৩০৩৪ কাটিহার– হাওড়া বিশেষ ট্রেন কাটিহার থেকে ছেড়ে পরদিন ভোর ৪টে ২০ মিনিটে হাওড়া এসে পৌঁছবে। ১৮ মার্চ সকাল ৮টা থেকে পিআরএস কাউন্টার এবং ইন্টারনেটের মাধ্যমে হাওড়া থেকে কাটিহারগামী আপ ট্রেনের টিকিট কাটা যাবে। বিশেষ এই ট্রেনের জন্য মেল/এক্সপ্রেস ট্রেনের মতোই ভাড়া নেওয়া হবে। বিশেষ এই ট্রেন পুরোপুরি সংরক্ষিত ট্রেন হিসাবেই চলাচল করবে। তবে, এই ট্রেনে তৎকাল কোটার টিকিটও পাওয়া যাবে বলে পূর্ব রেল সুত্রে জানান হয়েছে।

Exit mobile version