Site icon Sambad Pratikhan

মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আক্রমনের প্রতিবাদে রাজ্যজুড়ে তৃণমূল কর্মী সমর্থকদের প্রতিবাদ

Advertisements

নিজস্ব সংবাদদাতা: নন্দীগ্রামে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রীমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রান্ত হবার ঘটনায় রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের প্রতিবাদ চলে সারাদিন ধরে। হুগলি জেলার চাঁপদানি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অরিন্দম গুঁই এর নেতৃত্বে হুগলির শেওড়াফুলিতে তৃণমূল কর্মীরা অবস্থান বিক্ষোভ ও মানব বন্ধন কর্মসূচী পালন করে। এই জেলার অন্যতম সুপ্রাচীন তীর্থক্ষেত্র তারকেশ্বরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনায় শিবরাত্রির দিন তারকেশ্বর মন্দিরে পুজো দিলেন তারকেশ্বর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী রামেন্দু সিংহ রায়। দলীয় কর্মী সমর্থকদের নিয়ে তারকেশ্বর মন্দিরের পুজো নিয়ে তিনি বলেন, দলনেত্রীর আরোগ্য কামনায় তাঁর এই পুজো দেওয়া। অপরদিকে উত্তর দিনাজপুর জেলার করণদিঘিতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ধিক্কার মিছিল হয়। উপস্থিত ছিলেন করণদিঘি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম পাল, করণদিঘি ব্লক  তৃণমূল যুব কংগ্রেস সভাপতি কাউসার আলম, ফাইজুর রহমান, কালু পাল, সুভাষ সিনহা সহ অন্যান্যরা। শিলিগুড়িতেও চলে তৃণমূল কংগ্রেসের ধিক্কার মিছিল।  বাঘাযতীন ময়দানের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে হিলকার্ট রোড হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলের নেতৃত্ব দেয় শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র তৃণমূল প্রার্থী ওমপ্রকাশ মিশ্র। প্রার্থী ওমপ্রকাশ দাবি এই ঘটার পেছনে কোনো চক্রান্ত রয়েছে। অপরদিকে এই জেলার ডাব গ্রাম ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রের একনম্বর ফুলবাড়ী অঞ্চলের তৃণমূল কংগ্রেসের ধিক্কার মিছিল এদিন ফুলবাড়ির এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অম্বিকানগর এলাকা থেকে এই ধিক্কার মিছিল বের হয় মিছিলে অংশগ্রহণ করেন এলাকার তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম দেব।  অন্যদিকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণের ঘটনায় নিন্দা জানিয়ে এ বিষয়ে উপযুক্ত তদন্ত দাবি করে বৃহস্পতিবার গ্রাসরুট জলপাইগুড়ি নামক তৃণমূলের সোশ্যাল মিডিয়ার একটি সংগঠন জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত ভাবে অভিযোগ দায়ের করেছেন বলে জানান সংগঠনের জেলা সভাপতি শুভঙ্কর মিশ্র। শ্রী মিশ্র বলেন, আমাদের বিচ্ছিন্নতাবাদী শক্তি বিজেপির মোকাবেলা করতে হবে রাজনৈতিকভাবে। কোনরকম প্ররোচনায় পা না দেওয়ার জন্য তিনি আবেদন রাখেন দলীয় কর্মীদের প্রতি।

Exit mobile version