Site icon Sambad Pratikhan

হুগলি জেলার তৃণমূল কংগ্রেস এক ছিল, আছে আর থাকবেও-কল্যাণ বন্দ্যোপাধ্যায়

Advertisements

সংবাদ প্রতিখন প্রতিনিধি, হুগলি:  হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের মধ্যে আবারও ঐক্যের চিত্র। অতি সম্প্রতি এই জেলার তৃণমূল কংগ্রেসের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছিল নানা পরস্পর বিরোধী কথাবার্তা। তবে গতকয়েকদিন আগেই স্বয়ং তৃণমূল কংগ্রেসের প্রধান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি হস্তক্ষেপে ও তাঁর নির্দেশে যে আট জনের কোর কমিটি তৈরি করা হয়েছে এই জেলার অন্তর্দ্বন্দ মেটাতে, সেই আট জনের কোর কমিটি গতকাল অর্থাত্‍ শনিবার হুগলি জেলার প্রাচীন শহর শ্রীরামপুরে এক বৈঠকে একত্রিত হয়েছিলেন আগামীতে এই জেলার তৃণমূল কংগ্রেস কিভাবে পথ চলবে ও তাঁদের আগামীর কর্মপন্থা নির্ধারিত করতে।

উপস্থিত ছিলেন হুগলী জেলার মুখপাত্র তথা উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষাল এবং জেলার মুখপাত্র তথা জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী সহ অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ- তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার, জেলা সভাপতি দিলীপ যাদব, হারিপালের বিধায়ক বেচারাম মান্না, ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্র এবং সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত।

বৈঠক শেষে এক সাংবাদিক সম্মেলনে শ্রীরামপুরের সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান আগামী ১ নভেম্বর থেকে তাঁর সারা জেলার মধ্যে ১০ টি বিধানসভা এলাকার বিভিন্ন স্থানে আগামী বিধানসভা নির্বাচনকে লক্ষ্যকরে জনসভা করবেন এবং বিধানসভা অনুযায়ী এই কোর কমিটির অধীনে প্রস্তুটি কমিটির সভা বিভিন্ন বিধানসভাকে নিয়ে অনুষ্ঠিত হবে। কল্যাণ বাবু বলেন হুগলি জেলার তৃণমূল কংগ্রেস এক ছিল, আছে আর থাকবেও।

Exit mobile version