Advertisements
সঞ্জয় মুখোপাধ্যায়: রবিবার কলকাতা বেহালা গ্রিন ফিল্ড সিটিতে শিশুদের নিয়ে এক কার্নিভাল এর আয়োজন করা হয়। ইউফোরিয়া ইভেন্ট ম্যানেজমেন্ট এর উদ্যোগে আয়োজিত হলো ফান এ বানি। এই ইভেন্টের মূল উদ্যোক্তা অরিজিৎ চৌধুরী এবং দরদী সেন চৌধুরী। তারা জানান যে এই লকডাউনে সময়ে শিশুরা ঘরে বসে মানসিক চাপ এর মধ্যে দিয়ে যাচ্ছিল। সেই মানষিক চাপ থেকে মুক্ত করতে এবং শিশুদের উৎসাহ দেওয়াই এই ইভেন্টের মূল উদ্দেশ্য। এদিন শিশুদের উৎসাহিত করতে খাবারের বিভিন্ন স্টল, বিভিন্ন খেলার সরঞ্জাম, কুইজ প্রতিযোগিতা ও ক্রিকেট খেলার আয়োজন করা হয়। এই রকম ইভেন্টে এসে খুশি কচি-কাঁচারা।
