Site icon Sambad Pratikhan

তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ৭০০ জনের চক্ষু পরীক্ষা

Advertisements

সোমনাথ রায়, পুরুলিয়া:  সম্প্রতি পুরুলিয়ার জয়পুর বিধানসভার জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে জয়পুর ব্লক তৃণমূলের যুব সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী দিব্যজ্যোতি সিং দেও এর উদ্যোগে এলাকার ৭০০ জনের চক্ষু পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ১৭০জনকে ছানি অপারেশনের যোগ্য বলে গণ্য করা হয়েছিল সেদিন। তাদের মধ্যে পুরুষ, মহিলা ও বৃদ্ধ-বৃদ্ধা সহ মোট ৩৪ জনকে মঙ্গলবার বিনামূল্যে চক্ষু ছানি অপারেশন করাতে পাঠালেন জয়পুর ব্লকের  যুব নেতা তথা বিশিষ্ট সমাজসেবী দিব্যজ্যোতি সিং দেও। জানা যায়, জয়পুর, বেগুনকোদর, আড়শা, হাতি মুড়ি, রহরদাগা সহ বেশ কয়েকটি গ্রাম থেকে মোট ৩৪ জনকে রামচন্দ্রপুর নেতাজি আই হসপিটালে নিয়ে যাওয়া হলো দিব্যজ্যোতি বাবুর উদ্যোগে। বাকি জনাদের পরে নিয়ে যাওয়া হবে বলে জানান দিব্যজ্যোতি বাবু। প্রতিটি মানুষ সকলের ভালোবাসার পাত্র দিব্যজ্যোতি বাবুকে দু’হাত তুলে আশীর্বাদ করেন এদিন।

Exit mobile version