Site icon Sambad Pratikhan

খোলা মাঠে সার্কাস দেখিয়ে লড়াই করছেন রাজু

Advertisements

সোমনাথ রায়, পুরুলিয়া: মাস্টার রাজুর সার্কাস ছয় দিন অনুষ্ঠিত হলো পুরুলিয়ার বাঘমুন্ডি থানার বাঘমুন্ডির দূর্গা মন্দির প্রাঙ্গনে। এই ছয়দিনে বিকেলে এই সার্কাস খেলা চলত। মাস্টার রাজুর সার্কাস দেখতে বহু মানুষের সমাগম ছিলো। এই সার্কাসে বহু ধরণের খেলা দেখাতেন মাস্টার রাজু। শনিবার ছিলো এই সার্কাসের অন্তিম দিন।

এদিন মাস্টার রাজু জানান, আমি শৈশবকাল থেকেই আমি এই কর্মতে যুক্ত। ৩৫বছর ধরেই আমি এই ধরণের খেলা দেখিয়ে মানুষের মনোরঞ্জন দিয়ে আসছি।  আমি ২১বৎসর আগে এই বাঘমুন্ডির এখানে সার্কাস খেলা দেখিয়ে গেছি, আর এবছর ছয় দিনের জন্য সার্কাস খেলা দেখিয়ে যাচ্ছি। আমার বাড়ি গোয়াতে। আমার লকডাউনের সময়টিতে সরকার থেকে কোনোরকম সাহায্য পাইনি। আর জীবনে এতদিন পর্যন্ত কোনো কিছু সরকার থেকে সাহায্য লাভ হয়নি।যা সাহায্য পেয়েছি সব সাধারণ মানুষের থেকে। অন্যদিকে সার্কাস দেখতে আসা মানুষজন মাস্টার রাজুর সার্কাস দেখে খুবই আপ্লুত। বড়োরা সকলে মাস্টার রাজুকে আশীর্বাদ ও ছোটরা ভালোবাসা দিয়ে অন্তিম দিনে কিছু কিছু সাহায্য দিয়ে বিদায় জানান।

Exit mobile version