Site icon Sambad Pratikhan

অভিযানের পক্ষ থেকে পুরুলিয়ার নতুন পুলিশ সুপারকে সম্বর্ধনা

Advertisements

সোমনাথ রায়, পুরুলিয়া : সোমবার প্রজাতন্ত্র দিবসের দিনে “অভিযান ওয়েলফেয়ার এন্ড চ্যারিটেবল ট্রাস্ট” পুরুষ অধিকার সংগঠনের পুরুলিয়া জেলা কমিটির পক্ষ থেকে পুরুলিয়ার নতুন পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতোকে সম্বর্ধনা দেওয়া হলো। অভিযান ওয়েলফেয়ার এন্ড চ্যারিটেবল ট্রাস্টের পুরুলিয়া জেলার মুখপাত্র জানান পুরুলিয়া জেলার নতুন পুলিশ সুপারের সঙ্গে তাঁদের সংগঠনের বিষয় নিয়ে আলোচনা হয় এবং পুলিশ সুপার যথা সম্ভব তাঁদের সংগঠনকে সাহায্য করবেন বলে জানিয়েছেন তাঁরা।  এদিন জেলা পুলিশ সুপারকে সম্বর্ধনা দিতে এই অভিযান ওয়েলফেয়ার এন্ড চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সত্যজিৎ দে,  সদস্য দীপক কালিন্দী,  দিলীপ কুমার টিকাইত, শশাঙ্ক কুমার ও শুভঙ্কর কর সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

Exit mobile version