নিজস্ব সংবাদদাতা: ২০২০ শেষে ও ২০২১ এর বরণে তৎপর হতে দেখা গেল নিউমার্কেট থানার পুলিশকে। এদিন সকাল থেকেই নিউমার্কেট থানার পুলিশ নিউ মার্কেট চত্বরে সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিলি করেন। এদিন সকাল থেকেই নিউমার্কেটে সাধারণ মানুষের ভিড়ে ভরে গিয়েছে। আর অনেকের মুখেই মাস্ক নেই। মানুষকে বারবার করে সতর্ক করা হচ্ছে মাইকিং করে, তারা যেন অবশ্যই মাস্ক পড়েন। যারা মাস্ক পড়ছেন না তাদের প্রথমে পুলিশ আটক করছে এবং তাদের হাতে তুলে দিচ্ছেন মাস্ক, সঙ্গে আছে হ্যান্ড স্যানিটাইজার।পুলিশের পক্ষ থেকে মাইকিং করে বারবার করে জানানো হচ্ছে ইতিমধ্যেই বিলেত থেকে করোনার দ্বিতীয় স্টেন প্রবেশ করেছে শহর কলকাতায়। তাই মানুষকে অনেক বেশি সতর্ক ও সচেতন হতে হবে। তাই কেউ যদি মাস্ক ছাড়া ঘোরাঘুরি করে তাহলে পুলিশের পক্ষ থেকে তাদের জন্য আইনি ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে পার্ক স্টিট অঞ্চলে মাস্ক ছাড়া ঘোরাঘুরি করলে ২০০0 টাকা জরিমানা করা হবে, এমনকি জেলও হতে পারে এবং সেই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে বলে লালবাজার সূত্রে খবর।
বর্ষবরণে সাধারণকে সচেতন করতে জনমুখী কাজ পুলিশের
Advertisements
