Site icon Sambad Pratikhan

বড়দিনে ছোটদের সঙ্গে মানবাধিকার কমিশন

Advertisements

অভিজিত্‍ দাস: বড়দিনে মানবাধিকার কমিশনের সদস্যরা দুর্গাপুরের এম এম সি তে ছোটদের কেক,  বিস্কুট,  চকোলেট বিতরণ করলেন। মানবাধিকার কমিশন দুর্গাপুর শাখার সভাপতি আশিষ কুমার ভট্টাচার্য্য,  সহ-সভাপতি শিখা চ্যাটার্জি,  সম্পাদক সঞ্জিত বাদ্যকর,  বিশিষ্ট সমাজ সেবক শঙ্করলাল চ্যাটার্জি সহ প্রিতম,  অমৃতা,  অভিজিৎ, কুন্তলা,  শিপ্রাদি ও অন্যান্য সদস্যবৃন্দের উজ্জ্বল উপস্থিতিতে ছোট ছোট শিশুদের মুখে বড়দিনে হাসি ফুটিয়ে তুললেন হিউম্যান রাইটস সিটিজেন অফ ইন্ডিয়ার সদস্যরা। জনগণের পাশে থেকে এই ভাবেই তাঁরা জনগণের সেবায় মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত রাখতে চান বলে জানান এই সংগঠনের সকল সদস্যরা।

আরও পড়ুন:  আমরাই ভারতের সকল মহাপুরুষদের যোগ্য সম্মান দিয়েছি- দিলীপ ঘোষ

আরও পড়ুন: করোনার রক্তচক্ষুকে উপেক্ষা করে বাঙালি মেতে উঠল বড়দিনে

আরও পড়ুন: বৈদ্যবাটিতে মুকুল 

Exit mobile version