Site icon Sambad Pratikhan

এবার বড়দিন ও বর্ষবরনের উত্‍সবের সূচনা করা হবে অনলাইনে

Advertisements

সুস্মিতা মুখার্জী, সংবাদ প্রতিখন: শারদোৎসবের পর আমাদের দরজায় কড়া নাড়ছে বড়দিন ও ইংরাজী বছরের প্রথম দিন। এই মূহুর্তে চলা অবস্থার কথা মাথায় রেখে কলকাতায় এই বছর বড়দিনের প্রধান উত্‍সবের সূচনা করা হবে পুরোপুরিই ভার্চুয়াল। জানা গিয়েছে, করোনা সংক্রমণ রুখতে রাজ্য সরকারের তরফ থেকে অ্যালেন পার্কে (শহীদ গোপীনাথ উদ্যান) যে ক্রিসমাসের উদ্বোধন অনুষ্ঠান হয়, তা ভার্চুয়াল পদ্ধতিতে হবে এবছর। কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, বড়দিনের সপ্তাহ খানেক আগে থেকেই পার্ক স্ট্রিট, শেক্সপিয়র সরণি, ক্যামাক স্ট্রিট, নিউ মার্কেট-সহ মধ্য কলকাতার একাধিক জায়গায় কীভাবে মানুষ শরীরিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করবেন, সে সংক্রান্ত বিষয় নিয়েই এখন ভাবনা-চিন্তা চলছে। এই এলাকার পানশালা এবং রেস্তোরাঁগুলিতেও এই মর্মে সচেতনতামূলক প্রচার করা হবে বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে ইউরোপের দেশগুলি কোভিডের দ্বিতীয় আক্রমণে কার্যত বিপর্যস্ত। কয়েকটি দেশে কোভিড বিধি মেনেই বড়দিন এবং নববর্ষ পালন হবে বলে সিদ্ধান্ত হয়েছে।

Exit mobile version