Site icon Sambad Pratikhan

চন্দননগর ও ভদ্রেশ্বরে জগদ্ধাত্রী পুজোয় সন্ধ্যা ৭ টা থেকে ভোর ৫টা পর্যন্ত গঙ্গা ফেরি সার্ভিস বন্ধ

Advertisements

প্রবীর বোস, সংবাদ প্রতিখন: চন্দননগর ও ভদ্রেশরের মোট পাঁচটি ফেরিঘাট সন্ধ্যা ৭ টা থেকে ভোর ৫টা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে হুগলি জেলার প্রশাসনের নির্দেশে। ঘাটের ইজারাদার সূত্রে জানা গেছে যেহেতু গঙ্গার অপরপারের জেলা ২৪ পরগনায় কিছুটা হলেও করোনা অক্রাংতের সঙ্কঘ্যা বেশি তাই জগদ্ধাত্রী পুজোয় হুগলি জেলায় করোনার সংক্রমন আটকাতেই এই ব্যবস্থা। ইজারাদার আরো বলেন জগদ্ধাত্রী পূজোর এই কটাদিন দুটো পয়সা রোজগারের জন্য অপেক্ষা করে থাকি কিন্তু এবার করোনা ভাইরাসের আতঙ্কের জন্য সেটা বন্ধ হয়ে গেল। তবে জীবনে বেঁচে থাকলে আরো রোজগার করা যেতে পারে।

Exit mobile version