Site icon Sambad Pratikhan

এ যেন অচেনা এক চন্দননগর

Advertisements

প্রবীর বোস, সংবাদ প্রতিখন: হুগলির চন্দননগরের জগদ্ধাত্রী মানেই আলোর খেলা মন্ডপে থিমের বাহার সেসব এবার বাতিল করতে হয়েছে সরকারি নিয়ম মেনে।  তার মধ্যেই কোর্টের নির্দেশ আর সরকারী নিয়ম মেনেই দূর্গা, কালী পুজোর মত চন্দননগরের শ্রেষ্ঠ উৎসব জগদ্ধাত্রী পুজোতেও মাস্ক আর স্যানিটাইজার। সকাল থেকেই মন্ডপমুখি মানুষের মুখে মাস্ক। সপ্তমীর সকালে পুজো শুরু হতেই পুরোহিত থেকে পুজোর কর্মকর্তা সকলেই মানছেন সেই নিয়ম।

নিয়ম অনুযায়ী এখানে মূল পুজো নবমীর দিন হলেও বেশকিছু বারোয়ারী চারদিনই পুজো অনুষ্ঠানের আয়োজন করে থাকে। সেই পুজোতেও দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে মূল মন্ডপে। যারা পুজোর সাথে যুক্ত শুধুমাত্র তারাই মন্ডপে যাওয়ার প্রবেশাধিকার পাচ্ছেন। উদ্যোক্তাদের মতে এই নিয়ম পুজোর সব দিনই বলবৎ থাকবে।

কিন্তু রাত বাড়লে যে তিন শহরে মানুষের ঢল নামতো এবার তা নেই বললেও চলে। ট্রেন, বাস, লঞ্চ সব চালু থাকলেও এবার যেন এক অচেনা উৎসব চন্দননগর মানকুন্ডু ভদ্রেশ্বর শহরে। উদ্যোক্তা থেকে সাধারণ মানুষ সকলেই চাইছেন করোনা কালে যত কম মানুষ এই দিন গুলিতে আসবেন ততই ভালো। তাই নিয়ম মেনে নমোনমো করে পুজোটা ভালোভাবে কেটে যাওয়ার অপেক্ষা সকলেরই।

Exit mobile version