দুপক্ষের মধ্যে চলে মারপিট, এই ঘটনায় বিজেপির দুজন কর্মী গুরুতর আহত হয়। রাতে তাদের মগরা গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে আহত কর্মীদের চুঁচুড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাদের হাসপাতালে দেখতে যান বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সহ সভাপতি কল্যান বোলেল, জেলার স্বাস্থ সেলের কনভেনার রবীন ঘোষ, আদিসপ্তগ্রাম মন্ডলের সভাপতি সোমনাথ মৈত্র।
এদিন এ বিষয়ে জেলার সহ সভাপতি কল্যান বোলেল বলেন এই ভাবে বিজেপির উপর আক্রমন করে বিজেপিকে রোখা যাবে না তৃণমূলের পায়ের তলার মাটি হারিয়ে যাচ্ছে তাই এমন আক্রমন চালাচ্ছে। পোলবা থানার পুলিশের কাছে আমদের আবেদন দোষীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে, যদি এরুপ ঘটনা পূণরায় ঘটে তবে আমরা জেলা জুড়ে আন্দোলনে যাবো।
