Site icon Sambad Pratikhan

দুস্থ ঢাকিদের পাশে নিফা

Advertisements

শুভদীপ দে, সংবাদ প্রতিখন: দুর্গাপুজোয় অসহায়-দুস্থ ঢাকিদের পরিবারের পাশে দাঁড়ালো নিফা (ন্যাশনাল ইন্টিগ্রেটেড ফোরাম অফ আর্টিস্ট এন্ড অ্যাক্টিভিটিস)। নিফার সদস্যরা কোন্নগর এর বিভিন্ন এলাকায় ১০০ জন দুস্থ ঢাকিদের কে হিন্দুদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজায় শাড়ি জামা কাপড় শিশুদের জন্য জামা ও প্যান্ট মিষ্টি ও মাস্ক দিয়ে পাশে দাঁড়ালো। এই কর্মসূচিতে সমস্ত অসহায় ঢাকিদের পাশে দাঁড়ালো নিফার সভাপতি অনিমেষ দেবরায়।

কোন্নগর পৌরসভা এলাকায় নবগ্রাম গ্রাম পঞ্চায়েত এবং কানাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় আগমনীর সুরে ঢাকিদের কাছে নিফার সদস্যরা পৌঁছে যান। মণ্ডপে মণ্ডপে নেমে পড়ে আনন্দে উৎসবে সুখ দুঃখ সবকিছু ভাগ করে নিতে ঢাকি দের সাথে। এবারের সপ্তমীতে তার ব্যতিক্রম ঘটলো না। অসহায় ঢাকি দের হাতে তুলে দিলেন নতুন বস্ত্র।

হাইকোর্টের রায় কে প্রাধান্য দিয়ে স্বাস্থ্যবিধির নিয়মকানুন মেনেই সবকিছু করলেন নিফার সভাপতি অনিমেষ দেব রায়। আবার স্বাস্থ্যবিধি বিষয়ে নিজেই সচেতন করে তুললেন মানুষজনকে। তিনি বলেন মায়ের কাছে প্রার্থনা করি সারা বছর সর্বধর্মের মানুষজন গুলি যেন ভালো থাকুক সুস্থ থাকুক। এবছর করোনাভাইরাস মহামারী এবং লকডাউনে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হচ্ছে। পাশাপাশি হাইকোর্টের রায় কে প্রাধান্য দিয়ে সম্পুর্ন স্বাস্থ্যবিধি নিয়মকানুন মেনেই পুজো মণ্ডপ গুলিতে পুজো করা হয়।

নিফা পশ্চিমবাংলার সভাপতি শ্রী অনিমেষ দেবরায় জানিয়েছেন একই রকম কাজ রাজ্যের মোট ১৫ টি জেলায় করা হয়েছে। নবগ্রামে একটি পূজামণ্ডপে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের সচিব শ্রী মানস কুমার রায়।

Exit mobile version