Site icon Sambad Pratikhan

করোনা আবহে প্রতিরোধক ব্যবস্থা ছাড়াই শিশুদের নিয়ে অনুষ্ঠান উত্তর হুগলী ডাক বিভাগের

Advertisements

নিজস্ব সংবাদদাতা: উত্তর হুগলী ডাক বিভাগের চুঁচুড়া খরুয়া বাজার মহিলা পোষ্ট অফিসে আজ বিশ্ব ডাক দিবসের ষষ্ঠ দিনে ৬জন শিশু কন্যা কে বরণ করা হয় এবং তাদের প্রত্যেকের সুকান্যা সমৃদ্ধি যোজনা এ্যাকাউন্ট খোলা হয়। এই প্রসঙ্গে খরুয়া বাজার পোষ্ট অফিসের পোষ্ট মাষ্টার রঞ্জনা মল্লিক জানান আজ কন্যা সন্তানদের মানুষ এখনও অন্য ভাবে দেখে কিন্তু ডাক বিভাগ তাদের কথা ভেবে আজ মহাষষ্ঠীতে তাদের বরণ করার মধ্য দিয়ে সম্মান জানাতে পেরে গর্বিত মনে করছি। উত্তর হুগলী ডাক বিভাগের অধ্যক্ষ শ্রী তপন চক্রবর্তী বলেন ডাক দিবসের ষষ্ঠ দিনে ৬জন শিশু কন্যার সুকান্যা সমৃদ্ধি এ্যাকাউন্ট খোলা হল এবং বরণ করে নেওয়া হল আজ এই পূর্ণ মহাষষ্ঠীতে।

কিন্তু কোন এক অজ্ঞাত কারণে স্বয়ং অধ্যক্ষকে ও ডাক বিভাগের অন্যদের এই সময়ে কোনরকম মাস্ক ব্যবহার করতে দেখা গেল না।বিশেষ করী যেখানে শিশুদের নিয়ে এই অনুষ্ঠান।

Exit mobile version