তবে এই হাই মাক্স উচ্চ ক্ষমতা সম্পন্ন আলো বসানোর প্রসঙ্গে বৈদ্যবাটির বাইশ নং ওয়ার্ডের বেশ কয়েকজন বাসিন্দারা জানান, আগে এখানে টিম টিম করে আলো জ্বলতে দেখা যেত। এখন এই উচ্চ ক্ষমতা সম্পন্ন হাই মাক্স আলো বসানোতে এলাকার মানুষের যা উপকৃত হয়েছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। এর জন্য পশ্চিমবঙ্গ সরকারের বিপণন বিভাগের মন্ত্রী তপন দাশগুপ্ত মহাশয়কে এবং এর পাশাপাশি বৈদ্যবাটি পুরসভার প্রাক্তন পুরপ্রধান অরিন্দম বাবুকে ও হুগলি জেলার আর এম সির সচিব কে ধন্যবাদ জানায় এলাকাবাসী।
