পাশাপাশি ঐ একই মঞ্চ থেকে রাজ্যের গণশিক্ষা ও গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ্ চৌধুরী বলেন, ‘আরও বেশি করে বই পড়তে হবে। বই পড়া থেকে দূরে চলে যাচ্ছে মানুষ। বই পড়লে মানুষের মধ্যে সচেতনতা বাড়বে।’
এদিনের এই রক্তদানের মঞ্চে উপস্থিত ছিলেন বসিরহাট পৌরসভার প্রশাসক তপন সরকার, বসিরহাটের বিশিষ্ট সমাজসেবী অসিত মজুমদার, রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সুরজিৎ মিত্র, পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সমীক রায় অধিকারী, তৃণমূল নেতা সুবীর সরকার সহ একাধিক সমাজসেবী।
