সোমবার বিকাল ৫টা ৪৫মিনিটে পল্টুদার শেষনিঃশ্বাস ত্যাগের পর মনে বারবার ফিরে ফিরে আসছে সেই আপনজনের কথা। প্রণব মুখার্জী পররাষ্ট্রমন্ত্রী থাকাকালীন বসিরহাটের মানুষ পেয়েছে ভারত-বাংলাদেশ সীমান্তের ভারতের দ্বিতীয় বৃহত্তম ঘোজাডাঙ্গা স্থলবন্দর। পাশাপাশি যখন ইছামতি সেতু তৈরি হয়েছিল যখন তিনি কেন্দ্রীয় কমিটির যোজনা কমিশনের ভাইস চেয়ারম্যান। আজও ছাত্র-ছাত্রী থেকে শুরু করে বসিরহাটবাসীর কাছে তিনি একজন উজ্জ্বল নক্ষত্র, মানুষের মধ্যে সেই স্মৃতি উস্কে দিচ্ছে। তাই দাদাকে হারিয়ে আজ অভিভাবকহীন অসিত বাবু। অসিত মজুমদার জায়া কৃষ্ণা মজুমদার স্মৃতিচারণায় বলেন, প্রণব বাবু তার হতের তৈরি মুড়িঘন্ট খেতে কতই না ভালোবাসতেন। এই কথা বলতে বলতে ভারাক্রান্ত কম্পমান গলায় চোখ মুছলেন অসিত মজুমদার ও কৃষ্ণা মজুমদার। আজ সেসব অতীত, এক অনন্য রাজনৈতিক অধ্যায় তথা যুগের অবসান ঘটিয়ে পরলোক গমন করলেন ভারতের রাজনীতির চাণক্য। ভারতবর্ষের মানুষ হিসাবে আজ রাজনৈতিক প্রাণপুরুষকে হারিয়ে অসিত মজুমদার তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।
বসিরহাটের মাটির হাড়ির কাঁচাগোল্লা, নলেন গুড়ের পাটালি, বাগদা চিংড়ি খাওয়া হলো না প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতির
Advertisements
