Site icon Sambad Pratikhan

বামপন্থী ও সহযোগী দলের পক্ষ থেকে হুগলি জেলার কোন্নগরে আজ শহীদ স্মরণ

Advertisements

শুভদীপ দে: আজ ১৬টি বামপন্থী ও সহযোগী দলের পক্ষ থেকে গণ আন্দোলনের শহীদ দিবস পালন করা হয় হুগলীর কোন্নগর এরিয়া কমিটির শাস্ত্রী নগর গ্রামে আমরা সবাই ক্লাব এর নিকট সিপিআই (এম)পার্টি অফিসে। লকডাউন থাকলেও শহীদ বেদীতে মাল্যদান করেন কম: অভিক মৈত্র, দিগন্ত মৈত্র, গণআন্দোলনের মহিলানেত্রী মিতা ভট্টাচার্য, শহীদ বেদীতে মাল্যদান করে গণআন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। সবাই শারীরিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে এই কর্মসূচিতে সামিল হন। ৩১শে আগস্টের খাদ্য আন্দোলনের ঘটনার দিনটিকে বামপন্থীরা গণ আন্দোলনের শহীদ দিবস হিসেবে পালন করে থাকে। লকডাউন থাকায় কোন সভা অনুষ্ঠিত করার সুযোগ না থাকায় শহীদ বেদী তৈরি করে নিয়ে তাতে মাল্যদান করে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। ডি. ওয়াই এফ আই এর পক্ষ থেকে ঐতিহাসিক খাদ্য, আন্দোলনের শহীদ দিবসে শাস্ত্রী নগরে রেশন কার্ড বিহীন মানুষদের একদিনের রেশন সাহায্য দেওয়া হয় ডি ওয়াই এফ আই পক্ষ থেকে। মানুষের বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে দেওয়া হয়।

Exit mobile version