আজ কয়েকজন বিজেপি কর্মীকে গ্রেফতর করায় শেওড়াফুলি পুলিশ ফাঁড়িতে বিক্ষোভ দেখায় বিজেপি। সেই কর্মসূচিতে যোগ দেন সায়ন্তন বসু। এরপর সায়ন্তনবাবু আরও বলেন, “মহরম নিয়ে সুপ্রিম কোর্টের যে রায় সেটাকে ইমপ্লিমেন্ট করা রাজ্য সরকারের দায়িত্ব। আর তা না করলে আদালত অবমাননার দায়ে পড়তে হবে রাজ্যকে”।
কেন্দ্রীয় শিক্ষা নীতির প্রসঙ্গে তিনি বলেন, “কেন্দ্রীয় শিক্ষানীতির সমালোচনা যারা করছে তারা কারা? রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর ভাইস চ্যান্সেলররা তৃণমূলের গৃহ ভৃত্যের কাজ করেন। তাদের কাজ তৃণমূল নেতাদের জামা কাপড় ধুয়ে দেওয়া। সেই জন্য তারা ভাইস চ্যান্সেলর হয়েছেন।
