Site icon Sambad Pratikhan

রিষড়া পৌরসভার স্বাস্থ্যকর্মীদের করোনা সংক্রান্ত প্রশিক্ষণ

Advertisements

নিজস্ব সংবাদদাতা: তৃণমূল পরিচালিত হুগলি জেলার রিষড়া পৌরসভার স্বাস্থ্যকর্মীদের নিয়ে একটি করোনা সংক্রান্ত এক আলোচনাচক্র ও প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হলো পুরসভার ডাক্তার নারায়ণ ব্যানার্জি আলোচনা কক্ষে। এই অনুষ্ঠানে অংশ নেন প্রখ্যাত চিকিৎসক ডাক্তার কুনাল দত্ত এবং মনোবিদ ডাক্তার মোহিত রণদীপ। এ বিষয়ে বলতে গিয়ে ডাক্তার কুনাল দত্ত জানান বর্তমানে উত্তরোত্তর করোনার প্রকোপ বেড়ে চলেছে। এই অবস্থায় সাধারন মানুষরা অসহায় বোধ করছেন। নানা ধরনের চিন্তা, ভয়-ভীতি তাদের গ্রাস করছে এই পরিস্থিতি থেকে কিভাবে বেরিয়ে আসা যায় সে বিষয়ে রিষড়া পৌরসভার যে সমস্ত স্বাস্থ্যকর্মীরা আছেন তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। ডাক্তার দত্ত বলেন রোগীরা একদিকে যেমন কিভাবে ভয় ভীতি থেকে মুক্ত হবেন তার সঙ্গে সঙ্গে কিভাবে তাদের চিকিৎসা হবে কিভাবে অক্সিজেন পাবেন কিভাবে হাসপাতালে বেড পাবেন তাই নিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়ছেন। রোগীদের সংক্রমণ হলে তাদের মনে সাহস যোগানো, তার সঙ্গে সঙ্গে প্রতিটি বাড়িতে গিয়ে স্বাস্থ্যকর্মীরা তাদের স্বাস্থ্যের ব্যাপারে খোঁজখবর নেওয়া, তাদের হসপিটালে ভর্তির ব্যবস্থা করা এবং অ্যাম্বুলেন্সের যেখানে প্রয়োজন যাতে তা শীঘ্রই পাওয়া যায় সেই বিষয়টা তারা যত্ন সহকারে দেখবেন। এবং এই বিষয়গুলি পুরসভার স্বাস্থ্য বিষয়ক আধিকারিককে জানাবেন। এই পৌরসভার ২৩ টি ওয়ার্ডেই স্বাস্থ্যকর্মীরা প্রতিনিয়ত মানুষের স্বাস্থ্য সম্বন্ধে খোঁজখবর নেবেন। অন্যদিকে রিষড়া পৌরসভার মুখ্য প্রশাসক বিজয় সাগর মিশ্র জানান পুরসভার স্বাস্থ্যকর্মীরা পুর এলাকার কোন নাগরিক করোনার আতঙ্কে যেন বিব্রত হয়ে না পড়েন তার জন্য সদা সচেষ্ট থাকছেন তাঁরা, এবং কিভাবে তাঁদের পৌরসভার স্বাস্থ্য কাজ করবেন কিভাবে মানুষের পাশে দাঁড়াবেন সেই নিয়েই ডাক্তারবাবুরা তাদের প্রশিক্ষণ দেন। এছাড়াও অনুষ্ঠানে মনোবিদ মোহিত রণদীপ এই করোনার আবহে যাতে মানুষের মনে সাহস সঞ্চার করা যায় এবং এই রোগটি নিয়ে তাদের কি চিন্তা ভাবনা সেই বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিষড়া পৌরসভার স্বাস্থ্য বিষয়ক নোডাল অফিসার অসিতাভ গঙ্গোপাধ্যায়।

Exit mobile version