বসিরহাট মহকুমা তৃণমূল ছাত্র পরিষদের সহযোগিতায় ও বসিরহাট কলেজ তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের উদ্যোগে এই বিশেষ দিবস পালিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাট কলেজ টিএমসিপি ইউনিটের সভাপতি অভিষেক মজুমদার ও বসিরহাট মহকুমা টিএমসিপি ইউনিটের কনভেনার পল্টু দাস সহ অন্যান্য সদস্যরা।
টিএমসিপির বসিরহাট মহকুমার কনভেনার পল্টু দাস কলেজ তথা বিদ্যালয়ের তরুণ প্রজন্মের কাছে বর্তমান শিক্ষাব্যবস্থা ও দলের গরিমা নিয়ে বার্তা দেন। পাশাপাশি পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সমীক রায় অধিকারির নেতৃত্বে বসিরহাট মহকুমা জুড়ে একাধিক ব্লকে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস পালন করা হয়।
