Site icon Sambad Pratikhan

কাঠগুড়ো দিয়ে ছবি এঁকে করোনা যোদ্ধাদের স্মরণ স্বাধীনতা দিবসের দিনে

Advertisements

প্রবীর বসু: চন্দননগরে উর্দিবাজার এলাকায় চন্দননগরের উর্দিবাজারের বাসিন্দা মহ: শহেল ইসলাম স্বাধীনতা দিবসের সকালে ৭৪ তম স্বাধীনতা দিবস পালন করলেন কাঠের গুড়ো দিয়ে ছবি ফুটিয়ে তুলে। গত পাঁচ বছর ধরে চন্দননগরের উর্দিবাজার এলাকায় বাসিন্দা মহ: শহেল বালির সাহায্যে ছবি ফুটিয়ে তুলে স্বাধীনতা দিবস পালন করেন। কিন্তু এবার এই করোনার মধ্যে ৭৪তম স্বাধীনতা দিবসে শহেলের বন্ধুদের সঙ্গে নিয়ে করোনা যোদ্ধাদের সম্মান জানানো জন্য নিজের হাতে করোনা ভাইরাসে রোগীদের অক্লান্ত পরিশ্রম করে যারা সুস্থ করে তুলেছেন বা তুলছে সেইসব ডাক্তার, নার্সদের এবং এমার্জেন্সি কর্মীদের সম্মান ও কুর্নিশ জানাতে কাঠের গুড়ো দিয়ে ছবি ফুটিয়ে তুলেছেন। সকাল থেকে এই কাঠের গুড়ো দিয়ে ছবি ফুটিয়ে তোলা দেখতে ছোট থেকে বড়দের ভীড় ছিল চোখে পড়বার মত।

Exit mobile version