Site icon Sambad Pratikhan

প্রতিবাদ সপ্তাহ পালন ফরোয়ার্ড ব্লকের

Advertisements

নিজস্ব সংবাদদাতা: গত নয় থেকে পনেরোই আগস্ট সারা ভারত ফরওয়ার্ড ব্লকের আহ্বানে হুগলি জেলার বৈদ্যবাটি চৌমাথায় কোম্পানি রাজ নয়-জনগণের ভারত বর্ষ চাই। এছাড়াও কেন্দ্র সরকারের বেসরকারি করনের প্রতিবাদে প্রতিবাদ সপ্তাহ পালনের পথসভা অনুষ্ঠিত হয়। এই পথসভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক নরেন চটোপাধায়, বৈদ্যবাটি শহর ফরওয়ার্ড ব্লকের সভাপতি, সম্পাদক, সদস্যবৃন্দ।এই প্রতিবাদ সভায় আগত ব্যক্তিদের ও পথের চলতি মানুষদের হাতে তুলে দেওয়া হয়। নেতাজীর সুভাষ চন্দ্র বসুর ছবি সহ জয় হিন্দ লেখা মাস্ক। সভার আয়োজকদের সূত্রে জানা যায়। পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা সারা ভারত ফরওয়ার্ড ব্লকের বৈদ্যবাটি শাখার পক্ষ থেকে প্রত্যেক মানুষের কাছে মাস্ক পৌঁছে দেওয়া হচ্ছে।

Exit mobile version