Site icon Sambad Pratikhan

দোষীদের গ্রেফতারের দাবীতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো আদিবাসী সম্প্রদায়ের মানুষ

Advertisements

প্রবীর বোস: শুক্রবার পান্ডুয়ার তিন্না দেশবন্ধু এলাকায় চুঁচুড়া মেমোরি ৪ নম্বর জি টি রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় অবরোধকারীরা। গত কয়েকদিন আগে পান্ডুয়ার তিন্না দেশবন্ধু এলাকায় রাতের অন্ধকারে দুষ্কৃতীরা সিধু কানুর মূর্তি ভাঙচুর করে। অবরোধকারীদের দাবি, বেশ কিছুদিন কেটে গেলেও দুষ্কৃতীদের ধরতে পারেনি পুলিশ। তাই রাস্তা অবরোধ করে বিক্ষোভ। এবং আগামী দিনে যদি দুষ্কৃতীর ধরা না পড়ে তাহলে তারা বৃহত্তর আন্দোলনে যাবে এবং অবিলম্বে সরকারিভাবে মূর্তি তৈরি করে দেওয়ার দাবিও তোলেন তারা। অবরোধের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয় এলাকায়।

 

Exit mobile version