Site icon Sambad Pratikhan

মধু ব‍্যবসায়ী থেকে ‘মাস্ক’ ম‍্যান বাদুড়িয়ার হারুন

Advertisements

সৌমাভ মণ্ডল, উত্তর ২৪ পরগণা: লকডাউনের আবহে মধু ব্যাবসায়ী থেকে মাস্ক ম্যান; বসিরহাট মহকুমার বাদুড়িয়া ব্লকের চণ্ডিপুরের বাসিন্দা হারুন মণ্ডল এমনই এক নজির সৃষ্টি করলেন। কয়েক মাস ধরে মাস্ক বিলি করে চলেছেন এই মধু বিক্রেতা। প্রায় ১০ হাজার মাস্ক বিলি করেছেন বলে জানান তিনি। যার জেরেই এলাকার মানুষের মধু ব্যাবসায়ী থেকে মাস্ক ম্যান হয়ে গিয়েছেন। এদিনও বাদুড়িয়ার কেওটশা ও মাশিয়া এলাকায় প্রায় ১ হাজার মাস্ক বিলি করেন তিনি। পথ চলতি লোকজন, সাইকেল, মোটরবাইক, ট্রাক চালক বাদ যাচ্ছেন না কেউই। মানুষের সচেতনতা বাড়াতে প্রত্যেককে ধরে ধরে মাস্ক পরাচ্ছেন হারুণ মণ্ডল। শুধু এখানেই শেষ নয়। গোটা লকডাউন জুড়ে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশেও দেবদূত হয়ে দাঁড়িয়েছেন তিনি। চাল, ডাল, আলু, নুন ও তেলের পাশাপশি বাচ্চাদের খাবার দিয়ে গ্রামের অসহায় মানুষের পাশের দাঁড়িয়েছেন তিনি।

এছাড়াও শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রত্যেককে মধু’র শিশি বিতরণ করেন এই মধু ব্যাবসায়ী। তিনি আরো বলেন আগামী দিনগুলি সাধারণ মানুষের পাশে এই ভাবে দাঁড়াতে চাই। ওই মধু ব্যবসায়ী বলেন অসহায় গরীব মানুষরা লকডাউন, আম্ফান ঝড় ও করোনার থাবায় রোজগার হারিয়ে ফেলেছে। তাই গরিব মানুষ যারা পেটে দু’মুঠো ভাত জোগাতে পারছে না তারা মাস্ক ও স্যানিটাইজার কিভাবে কিনবে! তাই আমি তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করতে চাই, এই সহযোগিতা করে আমি আনন্দ পাই।

Exit mobile version